বরিশালে বোমা বিস্ফোরনের ঘটনায় মসজিদের ইমামসহ গ্রেফতার ৪
বরিশাল নগরীর বোমা বিস্ফোরনের ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার ভোরে মসজিদের ইমামসহ চারজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হল-বরিশাল জেলা যুবলীগ সদস্য মোঃ কবির ওরফে বোমা কবির (৩০), জাপা (এরশাদ) সদস্য মোঃ আজম খান ওরফে বোমা আজম (৩০), নতুন বাজার জামে মসজিদের ইমাম ওমর ফারুক (৩২) এবং জাগুয়া ওয়ার্ডের মোগলা মসজিদের ইমাম মাহফিজুর রহমান (৩১)।
গ্রেফতারকৃতদের মধ্যে বোমা কবির এবং বোমা আজমকে বোমা বিস্ফোরনের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামী করা হয়েছে। পুলিশ সুপার মাঈনুর রহমান চৌধুরী বিডিনিউজকে জানান, গ্রেফতারকৃত মাহফিজুর এবং ওমর ফারুককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকেও ওই মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। সহকারী পুলিশ সুপার (সার্কেল) মিজানুর রহমান, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কমকর্তা মিজানুর রহমান এবং ডিবি পুলিশের উদ্ধর্তনরা শুক্রবার ভোরে নগরীর উওর কাউনিয়া থেকে বোমা আজম, ঝাউতলা থেকে বোমা কবির এবং অপর দু’ইমামকে সংশ্লিষ্ঠ মসজিদ থেকে গ্রেফতার করেছে। বোমা আজম এবং কবিরের নামে কোতয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলে কোতয়ালী থানা সূত্র জানিয়েছে।
