বরগুনায় অর্ধদিবস হরতাল পালিত
বরগুনার বেতাগী পৌর এলাকায় মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডাকা অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
পৌর এলাকার পিডিবি’র বিদ্যুৎ লাইন পল্লী বিদ্যুৎ সমিতির কাছে হস্তান্তরের প্রতিবাদে বেতাগী বন্দর ব্যবসায়ী সমিতি আহূত এ হরতালে এলাকার প্রায় দু’শ দোকান বন্ধ ছিল। সহিংসতা এড়াতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েত রাখা হয়। বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার সরাফত আলী আনুষ্ঠানিকভাবে পিডিবি’র লাইন পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
