প্রকীর্তি ফাউন্ডেশন দুইজন সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করেছে
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২০০৪ সালের আলোচিত প্রতিবেদন ও আলোচিত সংবাদ আলোকচিত্রের জন্য প্রকীর্তি ফাউন্ডেশন একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করেছে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রকীর্তির বর্ষ পরিক্রমা প্রকাশনা উৎসব ২০০৪ অনুষ্ঠানে আলোচিত প্রতিবেদনের জন্য দৈনিক জনকন্ঠের শরিফুজ্জামান পিন্টুকে ওদৈনিক সংবাদের ফটো সাংবাদিক শিহাব উদ্দিনকে এ সম্মাননা তুলে দেয়া হয়।
শিহাব উদ্দিনকে ‘নিশ্চিত আশ্রয় ও নিশ্চিত যাত্রা’ শীর্ষক আলোকচিত্রের জন্য এবং শরিফুজ্জামান পিন্টুকে ‘বিচার পাইনা, তাই বিচার চাইনা’ শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনের জন্য এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এডিডি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মোশাররফ হোসেন, রেডিও ভেরিতাস এশিয়া , ফিলিপাইন’র ব্যুরো প্রধান ফাদার কোড়াইয়া, এটিএন বাংলা’র প্রধার উপদেষ্টা সাইফুল বারী, প্রকীর্তি’র সম্পাদক সাইফুদ্দিন সবুজ প্রমুখ।
