২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিমান বন্দরের রানওয়ে থেকে ভারতীয় নাগরিককে গ্রেফতার

বরিশাল বিমান বন্দরের রানওয়েতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আলমগীর (৩২) নামে একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃতকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 08:28 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বুধবার বিকেলে জিএমজি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস বরিশাল আসেন। এর কিছুক্ষণ আগে আলমগীর রানওয়ের উত্তর দিকে প্রবেশ করে।

গ্রেফতারকৃত আলমগীর জানিয়েছেন, তার বাড়ি উত্তর প্রদেশের পোকারিয়ার আমনায়। তার পিতার নাম আক্কাস।

সহকারি পুলিশ সুপার (সার্কেল) মিজানুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃত আলমগীর মানসিক প্রতিবন্দী।