২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে ভেজাল দেয়ার অভিযোগে ২০৯৬ গ্রেফতার, ১০৭ জনের জেল

খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সরকার এ পর্যন্ত ১০৭ জনকে জেলে পাঠিয়েছে। গ্রেফতার করেছে মোট ২,০৯৬ জনকে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার একথা জানিয়েছেন। গত মাসে অভিযান শুরু হয়ে এখনো তা অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 06:51 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

তিনি জানান, খাদ্যে ভেজাল দেয়ার জন্যে অভিযোগ আনা হযেছে মোট ২,৫৫৬ জনের বিরুদ্ধে। এবং এ পর্যন্ত জরিমানা করা হয়েছে ৪৯ লাখ টাকা।

প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলমাল ভেজাল বিরোধী অভিযানের ভ্রাম্যমান আদালত সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সভায় সভাপতিত্ব করছিলেন।

সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে প্রতিমন্ত্রী জানান, জনস্বার্থের বিষয়টি বিবেচনায রেখে ভ্রাম্যমান আদালতের  সংখ্যা বৃদ্ধি করা এবং কাজের আওতা আরো বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, কেবল ঢাকা ও চট্টগ্রামেই নয় দেশের অন্যান্য এলাকাতেও ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হবে।

মন্ত্রণালয় সুত্র জানিয়েছে, সরকার বর্তমান ‘বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ’ এর সংশোধনী আনতে উদ্যোগ গ্রহণ করছে।

এক প্রশ্নের জবাবে বাবর বলেন, জনগণকে ভেজাল খাদ্যের প্রকোপ থেকে বাঁচানো আমার একটা অঙ্গীকার, আমরা আইনসঙ্গতভাবে এ অবস্থার শেষ দেখতে চাই।

তিনি বলেন এ ব্যাপারে যদি আমরা বিএসটিআই কিংবা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের কোন অব্যবস্থপনা পরিলক্ষিত হয় তবে তার জন্যে তাদেরও সাজা ভোগ করতে হবে। 

মন্ত্রী এ সময় ভেজাল খাদ্য বিরোধী অভিযানের খবরাখবর গুরুত্বের সাথে প্রকাশের জন্যে গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান।