শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১ আহত ২
শরিয়তপুর জেলার জাজিরা উপজেলায় গজইনপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছে।
সূত্র জানায়, ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে অবৈধ বিদ্যুতের তারে জড়িয়ে ইব্রাহিম (৪২) নামে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পরে নিহতের স্ত্রী রুমি (৩০) ও ভাবী গুলবাহার (৪৫) ইব্রাহিমকে খোঁজ করতে গিয়ে তাকে মতৃ অবস্থায় দেখতে পায়। তারা ইব্রাহিমকে বিদ্যুতের তার থেকে ছাড়ানোর চেষ্টা করে এবং শক খেয়ে গুরুতর আহত হয়।
নিহতের লাশের ময়না তদন্ত শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে জাজিরা থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।
