ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
ঝালকাঠির রাজাপুরে বুধবার সকালে টেম্পোর চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
নিহত মাহফুজুর রহমান (৮) স্কুলে যাওয়ার পথে বাঘরী এলাকায় দ্রুতগামী টেম্পো তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় রাজপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। সে বাঘরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। তার পিতার নাম মিলন মল্লিক।
পুলিশ টেম্পোটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
