২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুই গৃহবধুর আত্মহত্যা

বরিশালে গায়ে আগুন লাগিয়ে এবং গলায় ফাঁস দিয়ে দুই গৃহবধূ আত্মহত্যা করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 01:50 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

শহরের  কাউনিয়া ও বাকেরগঞ্জ উপজেলায়  এ দু’টি ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নগরীর কাউনিয়ার মনসা বাড়ি গলির বাসিন্দা রিক্সাচালক মজিদের স্ত্রী লিলি বেগম (২৮) শনিবার মধ্যরাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রোববার ভোরে কোতয়ালী থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। দীর্ঘ দুই বছর ধরে কঠিন দুরারোগ্য রোগে ভূগে গলায় ফাঁস লাগিয়ে লিলি আত্মহত্যা করেছে বলে জানিয়েছে এলাকাবাসী।

এদিকে জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নে শাহজাহান হকের স্ত্রী লাকী (২৫) পারিবারিক কলহের জের ধরে শনিবার বিকেলে নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করে।

গুরুতর অবস্থায় তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্নিং ওয়ার্ডে ভর্তি করা হলে মধ্যরাতে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।