গাজীপুরে র্যাবের হাতে ৪ ছিনতাইকারি গুলিবিদ্ধ
সদর উপজেলার নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে শনিবার সন্ধ্যায় র্যাব-৩ এর সদস্যদের হাতে চার ছিনতাইকারি গুলিবিদ্ধ হয়েছে।
আহত ছিনতাইকারিরা হলো- নওজোড় এলাকার জাহাঙ্গীর (২৭), পাশ্ববর্তী ভোগড়া গ্রামের শরিফুল (২০), ফারুক (২৫) ও সোহাগ (২২)। তবে তাদের অপর সহযোগী শিপু পালিয়ে যেতে সক্ষম হয়।
এসময় র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার ও চাপাতি উদ্ধার করেছে। অন্যদিকে, ছিনতাইকারিদের হাতে রুহুল আমিন নামে এক র্যাব সদস্য ছুরিকাহত হয়েছে।
সূত্র জানায়, ছিনতাইকারিদের ধরতে র্যাব সদস্যরা জমির ক্রেতা সেজে ফাঁদ তৈরি করেছিল। শনিবার ছিল টাকা লেনদেনের তারিখ। এক পর্যায়ে র্যাব সদস্যরা পাঁচ ছিনতাইকারিকে চ্যালেঞ্জ করলে তারা রুহুল আমিনকে ছুরিকাঘাত করে এবং গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাবও পাল্টা হামলা গুলি করলে ওই চার ছিনতাইকারি আহত হয়।
