২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে অভিযান

ঢাকা মহানগরীর কোতয়ালী থানাধীন রায়সাহেব বাজারের আটটি দোকানে শনিবার আকসি¥ক অভিযান চালিয়ে জরিমানা ও বিপুল পরিমাণ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

এক তথ্য বিবরণীতে জানানো হয়, পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

এসময় পরিচালিত মোবাইল কোর্ট আটটি দোকান মালিকের বিরুদ্ধে মামলা রুজু করে নিষ্পত্তির মাধ্যমে মোট ১৫,২০০ টাকা জরিমানা আদায় করেছে।

পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, বাজারজাত ও ব্যবহার নিষিদ্ধকরণ কার্যক্রমকে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।