মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০
জেলার কমলগঞ্জ উপজেলার শমসের নগরের শ্রীসূর্য এলাকায় শনিবার সকাল ৯টার দিকে একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুইজন নিহত এবং ৪০ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুলাউড়া থেকে শ্রীমঙ্গলে যাওয়ার পথে (সিলেট--ব--৫৩০৫) মিনিবাসটি শমসের নগরের শ্রীসূর্য এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মিনিবাস যাত্রী তৈমুর আলী (৪০) ও হীরা সেন (৩৫) নিহত হয় এবং অপর ৪০ জন আহত হয়।
আহতদেরকে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
