২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ ডাকাত নিহত

পাবনার সুজানগর উপজেলায় শুক্রবার রাত ১টার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ফজলু নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 12:07 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

পুলিশ এসময় তিন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সুজানগর উপজেলার কাদোয়া গ্রামের প্রভাষক মঞ্জু কুমার দাসের বাড়িতে পুলিশের পরিচয়ে একদল ডাকাত প্রবেশ করে।

পরে ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে চলে যাওয়ার সময় গৃহকর্তার চিৎকারে টহলরত পুলিশ ডাকাতদের চ্যালেঞ্জ করলে, ডাকাতরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে।

এসময় পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ফজলু (৩০) ঘটনাস্থলেই নিহত হয় এবং কয়েকজন ডাকাত আহত হয়।

গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত আনছার (৩২), হেলাল (৩০) ও রহিমকে (৩৪) পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাতদের বাড়ি সুজানগর উপজেলার কাদোয়া গ্রামে এবং নিহত ডাকাতের বাড়ি পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর গ্রামে।

এ ব্যাপারে সুজানগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।