আকাশ সীমা লঙ্ঘণে ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি সাংসদরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে বৃহস্পতিবার ভারতীয় বিমানগুলো বার বার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘনের ঘটনায় বিএনপি সাংসদরা পাল্টা পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
অন্যদিকে বিরোধী দলীয় আওয়ামী লীগের সাংসদরা বলেছেন, এ ধরনের বক্তব্য দ্বি-পাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে। এমনকি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী নটবর সিং এর আসন্ন ঢাকা সফর বাতিল হয়ে যেতে পারে। বৈঠকের সাথে সংশ্লিষ্ট সূত্র এ কথা জানায়।
বিরোধী দলীয় আইন প্রণেতারা আরো বলেন, এ ধরনের বক্তব্য প্রতিবেশী দুদেশের মধ্যে যুদ্ধাবস্থার সৃষ্টি করতে পারে। তারা আলোচনার মাধ্যমে ভারতের সাথে বিরাজমান সকল সমস্যা সমাধানের কথা বলেন।
বিএনপি’র লে. জে. (অব.) মাহবুবুর রহমান বৈঠকে ইস্যুটি উত্থাপন করে বলেন, গত ছয় মাসে ভারত বেশ কযেকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘণ করেছে।
তিনি এর বিরুদ্ধে একটি পাল্টা ব্যবস্থা গ্রহণের আহবান জানান। বিএনপি’র নাসের রহমান সাবেক সেনা প্রধানের এ দাবি দমর্থন করেন।
তবে আওয়ামী লীগের সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এ ধরনের উক্তি দুদেশের মধ্যে বিরাজমান সম্পর্কের অবনতি ঘটাবে। বিশেষ করে এমন একটি সময়ে যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন এবং বাংলাদেশের একটি সংসদীয় দল সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নয়া দিল্লি যাচ্ছে।
ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার ওপর জোর দিযে আশরাফুল ইসলাম বলেন, এ আকাশ সীমা লঙ্ঘণ আন্তর্জাতিক বিধি বহিভূৃত কিনা তা পরীক্ষা করে দেখতে হবে।
আওয়ামী লীগের অপর সদস্য কাজী জাফরুল্লাহ তাকে সমর্থন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন বলেন, ভারতে বাংলাদেশী দূতাবাসের মাধ্যমে ইতোমধ্যেই এ আকাশ সীমা লঙ্ঘনের প্রতিবাদ জানানো হযেছে।
তবে ভারত এখনো এ ব্যাপারে কোন জবাব দেয় নি। বৈঠকে গত ছয় মাসে ভারত কতবার আকাশ সীমা লঙ্ঘণ করেছে তার বিস্তারিত প্রতিবেদন কমিটির কাছে উপস্থান করতে বলা হয়। কমিটির সদস্য মেজর (অব.) মঞ্জুর কাদেরের সভাপতিত্বে বেঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র রেদোয়ান আহমেদ এবং বিশেষ আমন্ত্রণে অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিযাজ রহমান। পররাষ্ট্র মন্ত্রী এম. মোর্শেদ খান বৈঠকে অনুপস্থিত ছিলেন।
