২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মহত্যার ঝুঁকি কমাতে কগনিটিভ থেরাপি

যেসব অনুভূতির কারণে আত্মহত্যার প্রবণতা দেখা দেয় সেসবের সাথে সামঞ্জস্যপূর্ণ কগনিটিভ থেরাপি আত্মহত্যার ঝুঁকি ৫০ শতাংশ কমিয়ে আনতে পারে। সম্প্রতি এক গবেষণা থেকে এ তথ্য জানা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 02:16 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া ইউনিভার্সিটির একদল গবেষক দেখেছেন, বয়স্কদের মৃত্যুর কারণের মধ্যে আত্মহত্যার স্থান চতুর্থ। আর আত্মহত্যার চেষ্টা অধিকাংশ ক্ষেত্রেই সফল হয়, কিন্তু আত্মহত্যা প্রতিহত করার জন্য যেসব থেরাপি বর্তমানে প্রচলিত, তাদের সফলতার হার খুবই কম।

কগনিটিভ থেরাপি অনুযায়ী, কিছু আচরণগত কৌশল ব্যবহার করে আত্মহত্যার দিকে টেনে নেওয়ার মতো চিন্তা, ধারণা ও বিশ্বাসের সাথে ব্যক্তিকে মানিয়ে নেওয়ার ব্যাপারে সহযোগিতা করা হয়। একসময় ব্যক্তির মানসিকতা সহজ হয়ে যায় এবং তার মন থেকে আত্মহত্যার চিন্তা দূর হয়।