ফরিদপুর-১ উপনির্বাচনে বিএনপির ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছে
বুধবার দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিনে ৩০ আগস্ট অনুষ্ঠিতব্য ফরিদপুর-১ আসনের উপনির্বাচনের দলীয় মনোনয়ন পেতে ক্ষমতাসীন বিএনপি’র ছয় নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে আগস্টের ৪ তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে বিএনপি সংসদীয় বোর্ড দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে।
মনোনয়নপত্র জমা দেওয়া নেতারা হলেন- শাহ মোহাম্মদ আবু জাফর, কাজী সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান মনির, খন্দকার নাসিরুল ইসলাম, মিয়া সাদেকুর রহমান ও রাকিব হোসেন চৌধুরী।
আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ কাজী সিরাজ সম্প্রতি ক্ষমতাসীন বিএনপিতে যোগ দেওয়ায় ওই আসনটি ফাঁকা হয়ে যায়।
