‘প্রকীর্তি বর্ষ পরিক্রমা ২০০৪’ সম্মাননা পেলেন শরিফুজ্জামান এবং শিহাবউদ্দিন
দৈনিক জনকন্ঠের সিনিয়র রিপোর্টার শরিফুজ্জামান পিন্টু এবং ফটো সাংবাদিক শিহাব উদ্দিন প্রকীর্তি বর্ষ পরিক্রমা ২০০৪-এর দৃষ্টিতে যথাক্রমে ‘আলোচিত রিপোর্ট ২০০৪’ এবং ‘আলোচিত সংবাদ আলোকচিত্র ২০০৪’ বিশেষ সম্মাননা লাভ করেছেন।
দৈনিক জনকন্ঠে প্রকাশিত ‘বিচার পাইনা, তাই বিচার চাই না’ শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনের জন্য শরিফুজ্জামান পিন্টু এবং দৈনিক সংবাদে প্রকাশিত ‘নিশ্চিত আশ্রয়, নিশ্চিত যাত্রা’ শীর্ষক সংবাদ আলোকচিত্রের জন্য ফটো সাংবাদিক শিহাব উদ্দিন এই বিশেষ সম্মাননা লাভ করেন।
বার্ষিক তথ্য সংরক্ষণে দেশের প্রথম প্রাতিষ্ঠানিক উদ্যোগ ‘প্রকীর্তি বর্ষ পরিক্রমা (ইয়ারবুক) এর পক্ষ থেকে বুধবার সাংবাদিকতায় বিশেষ সম্মাননা ঘোষণা করেন প্রকীর্তি ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মনজুরুল আহসান বুলবুল।
জাতীয় প্রেসক্লাবে আগামী ১২ আগস্ট ‘প্রকীর্তি বর্ষ পরিক্রমা ২০০৪’ এর প্রকাশনা উৎসবে উল্লিখিত দু’জনকে সম্মাননা প্রদান করা হবে।
