বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি কার্যকর করার দাবিতে ছাত্রলীগের মানব বন্ধন
বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি দ্রুত কার্যকর করার দাবিতে ছাত্রলীগ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন চত্বরে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।
এ সময় ছাত্রলীগের সভাপতি লিয়াকত সিকদার বলেন, বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি কার্যকর করার জন্য প্রয়োজনে সব শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মারুফা আক্তার পপি, নজরুল ইসলাম বাবু, শারমীন আক্তার প্রমুখ।
বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি কার্যকর করার দাবিতে চলতি আগস্ট মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
