ঢাকা-কুমিল্লা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ঢাকা - কুমিল্লা মহাসড়কে বুধবার সকালে বিপরীত দিক থেকে আসা দু’টি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ট্রাক চালকসহ দুই জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে এ খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা ও চট্রগ্রাম থেকে আগত দু’টি মালবাহী ট্রাক বুধবার সকাল ৮টায় ঢাকা--কুমিল্লা মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চট্টগ্রামগামী বাসটির চালকসহ দুই জন নিহত হয়। চালকের নাম, পরিচয় জানা যায়নি।
নিহত অপর ব্যক্তির পরিচয়ও উদ্ধার করা সম্ভব হয়নি।
আহত দুই হেলপারকে মূমুর্ষূ অবস্থায় চৌদ্দগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। প্রায় দু’ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর বেলা ১০টার দিকে যান চলাচল আবারও স্বাভাবিক হয়।
পুলিশ ট্রাক দুটিকে আটক করেছে।
