জলঢাকায় পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে ধষর্ণের অভিযোগ
নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপি সভাপতি ও পৌর চেয়ারম্যান কবীর চৌধুরী এক সন্তানের জননী এক গৃহবধুকে পৌরসভা কার্যালয়ে নিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সোমবার দুপুরে গৃহবধূকে উদ্ধার করে।
নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এদিকে, মামলা দায়ের নিয়ে পুলিশের ভূমিকার প্রতিবাদ এবং পৌর চেয়ারম্যানের গ্রেফতারের দাবিতে জনতা জলঢাকা শহরে বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও ও সমাবেশ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জলঢাকা শহরের ওই গৃহবধূ রোববার সন্ধ্যায় দক্ষিণ দেশীবাঈ গ্রামে তার বোনের বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার সময় চেয়ারম্যানের লোকজন তাকে মৌলভীরহাট এলাকা থেকে অপহরণ করে জলঢাকা পৌরসভা কার্যালয়ে নিয়ে যায়।
