৭ আগস্ট থেকে বাংলালিংকের ‘আপার ক্লাস’ পোস্ট পেইড বাজারে আসছে
সর্বনিম্ন মূল্য, উন্নত সেবা ও আধুনিক সুবিধা নিয়ে বাংলালিংকের পোস্ট পেইড সার্ভিস বিশ্ব ‘আপার ক্লাস’ ৭ আগস্ট থেকে বাজারে আসছে।
রোববার নগরীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা লারস পি রাইকেল্ট এ কথা জানান । তিনি বলেন, বাংলালিংক এখন বাজারের অন্য অপারেটরদের মোবাইল ফোনের চেয়ে ৬৮ শতাংশ কম মূল্যে পাওয়া যাবে।
তিনি আরও বলেন, আপর ক্লাসের জন্যে ‘১০০’ থাকবে একটি বিশেষ হটলাইন নম্বর হিসেবে। নম্বরটি শুধু আপার ক্লাসের জন্যে সংরক্ষিত থাকবে। তবে গ্রাহক যদি নিজে ডায়াল করতে না চান, সেক্ষেত্রে তার জন্যে রয়েছে কাস্টমার কেয়ার কলব্যাক সুবিধা। এখানে গ্রাহক ‘কল মি’ লিখে ১২০ নম্বরে এসএমএস করলে বাংলালিংক থেকে গ্রাহকের কাছে প্রয়োজনীয় তথ্যসহ কলব্যাক করা হবে।
এছাড়াও গ্রাহক তার বিল জানতে তাহলে ‘বিল’ লিখে ১২১ নম্বরে এসএমএস করলে তাৎক্ষণিকভাবে তার বিল জানতে পারবেন।
অন্যদিকে, গ্রাহদের সিম রিডার সুবিধা দেওয়া হচ্ছে। যার মাধ্যমে গ্রাহক তার পুরনো সিম থেকে আপার ক্লাস সিমে তাৎক্ষণিকভাবে তথ্য স্থানান্তর করতে পারবেন। পাশাপাশি থাকবে একটি বড় আকারের সিম। যাতে গ্রাহকরা এক হাজারের বেশি নাম ঠিকানা রাখতে পারবেন।
আপার ক্লাস বাজারে সর্বনিম্ন লাইন রেন্ট সুবিধা দেবে। এতে মোবাইল টু মোবাইল ১৫০ টাকা, মোবাইল টু মোবাইল প্লাসের ক্ষেত্রে ২০০ টাকা এবং স্ট্যান্ডার্ড-এর জন্য মাসিক ২৫০ টাকা লাইন রেন্ট প্রদান করতে হবে। আপার কা¬স গ্রাহকরা আবার মাসিক লাইন রেন্টের ক্ষেত্রে ডিসকাউন্ট সুবিধা পাবেন। যেমন মাসিক বিল ১৪শ থেকে ১৯শ টাকার মধ্যে হলে লাইন রেন্ট ৫০ শতাংশ কম এবং ১৯শ টাকা অতিক্রম করলে লাইন রেন্ট সম্পূর্ণ ডিসকাউন্ট সুবিধা দেওয়া হবে।
আপার ক্লাসের গ্রাহকরা এসএমএস করার ক্ষেত্রেও সাশ্রয়ী চার্জ সুবিধা পাবেন।
এক্ষেত্রে অন নেটের জন্যে এক টাকা এবং অফ নেটের জন্যে ১ টাকা ৭৫ পয়সা খরচ পড়বে।
এছাড়াও গ্রাহকরা তিন ধরনের বান্ডিল ফ্রি মিনিটের প্যাকেজ সুবিধা পাবেন।
