ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৩৫
ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে শনিবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় শিশু ও মহিলাসহ তিন জন নিহত এবং ৩৫জন আহত হয়েছে।
তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস নান্দাইল উপজেলার ডাংরী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হয়।
আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
