২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউটন হত্যার আসামি রিপন গ্রেফতার

নিউটন হত্যার অন্যতম আসামী ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. রিপনকে র‌্যাব-৪ সদস্যরা শুক্রবার রাত ১২ টায় জেলার ঘিওর উপজেলার তরা বাজার থেকে গ্রেফতার করেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

সূত্র জানায়, স্থানীয় তরা এলাকায় একটি ফুটবল খেলা শেষে রিপন ও তার সহযোগিরা কালীগঙ্গা সেতু সংলগ্ন একটি স’মিলে ভোজ অনুষ্ঠানে মিলিত হয়। এ সময় ১০/১২ জনের একটি র‌্যাব বাহিনী তাদের ঘিরে ফেলে রিপনকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে।

রিপন গতবছরও যৌথবাহিনীর সদস্যদের হাতে গ্রেফতার হয়েছিলো।