২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ভুয়া পুলিশ গ্রেফতার

গাইবান্ধায় পুলিশের ভুয়া পরিচয় দিয়ে জনতার বাকিতে কাপড় কেনার সময় জনতার ধোলাই খেয়েছে আব্দুল হাকিম মিয়া নামের এক প্রতারক।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বাজারে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে ধাপেরহাট বাজারে শুক্রবার বাকিতে কাপড়সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র কেনার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তাকে আটক করে জিজ্ঞেসাবাদ করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। বিক্ষুব্ধ জনতা উত্তম মাধ্যম দিয়ে তাকে সাদুল্যাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।