২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসিয়ান আঞ্চলিক ফোরামে যোগদানে বাংলাদেশকে ভারত সমর্থন দেবে বলে জানিয়েছে

আসিয়ান আঞ্চলিক ফোরামে যোগদানে বাংলাদেশকে ভারত সমর্থন দেবে বলে জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

পররাষ্ট্রমন্ত্রনালয় সূত্র জানায়, আসিয়ান আঞ্চলিক ফোরামে যোগদানসহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ এবং ভারত বৃহস্পতিবার লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে বৈঠক করেছে এবং সেখানেই ভারত এ সমর্থন দেয়ার কথা জানিয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমানের সাথে ভারতের পররাষ্ট্রপ্রতিমন্ত্রী রাও দালজিত সিংয়ের এক বৈঠকে ভারত বাংলাদেশকে সমর্থন দেয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে।

আসিয়ানের সদস্য হতে বাংলাদেশ জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং ভারত এ ফোরামের সদস্য।

ইতোর্পূর্বে দিল্লীতে একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ এ ব্যাপরে ভারতের সমর্থন চেয়েছে। আগামী বছর আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্টমন্ত্রী পর্যায়ের সম্মেলনেই বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলাদেশ ছাড়াও শ্রীলংকা ও কাজাখিস্তান এ ফোরামের সদস্য হওয়ার চেষ্টা করছে।

আসিয়ান’র একজন কূটনৈতিক জানিয়েছেন ফোরামের অনেকই মনে করে এর সদস্য সংখ্যা ধীরে ধীরে বাড়ানো উচিত।

গত বছর পাকিস্তান এবং এ বছর পূর্ব তিমুর এ ফোরামের সদস্য পদ লাভ করে।