২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের মূল সমস্যাগুলো সাংবাদিকতায় তুলে ধরতে হবে: মার্কিন অধ্যাপক

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে দেশের সংবাদপত্রগুলো যে ভূমিকা রাখছে, মার্কিন এক অধ্যাপক তার ভূয়সী প্রশংসা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 08:53 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

বাংলাদেশ সফরে আসা আমেরিকার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মিডিয়া অ্যাণ্ড পাবলিক অ্যাফেয়ার্স’র সহযোগী অধ্যাপক জ্যানেট স্টীল বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে বাংলাদেশের সাংবাদিকতায় বর্তমানে যে ধারা চালু হয়েছে, তা খুবই ভাল। তবে দেশের মানুষের সত্যিকার সমস্যাগুলো তুলে ধরার জন্যে স্থানীয় গণমাধ্যমে গণমানুষ সংশ্লিষ্ট নতুনধারার বর্ণনামূলক সাংবাদিকতাকে আরও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, আমি দেখেছি, বাংলাদেশের সংবাদপত্রগুলোতে প্রকাশিত সংবাদের বেশির ভাগই নীতিনির্ধারক, রাজনীতি ও বহুজাতিক কোম্পানি সংশ্লিষ্ট।

বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা মার্কিন এ অধ্যাপকের কাছে সাংবাদিকতার বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন রাখেন।

এক প্রশ্নের জবাবে অধ্যাপক স্টীল বলেন, মানবিক আবেদনমূলক সংবাদ এবং বর্ণনামূলক সংবাদের মধ্যে পার্থক্য বুঝতে হলে প্রতিবেদককে নির্ধারিত বিষয়ের গভীরে প্রবেশ করার মনোভাব থাকতে হবে। গুরু সংবাদও বর্ণনামূলক হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের শুক্রবারের ম্যাগাজিনগুলো বর্ণনামূলক সাংবাদিকতার উৎকৃষ্ট স্থান হতে পারে বলে তিনি মন্তব্য করেন।