হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আলী হত্যা মামলার পলাতক আসামী সাখাওয়াত হোসেনকে (৩০) বৃহস্পতিবার র্যাব-৬ সদস্যরা গ্রেফতার করেছে।
তাকে ঝিনাইদহ জেলার আদর্শপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছে থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
ওই সব আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে তিনটি অষ্ট্রেলিয়ার তৈরী পিস্তল, একটি কাটা রাইফেল ও একটি সাটার গান।
র্যাব-৬ এর চুয়াডাঙ্গা ক্যাম্পের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সাখাওয়াতের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাটাবল গ্রামে। তাকে সন্ধ্যায় চুয়াডাঙ্গায় নিয়ে যাওয়া হয়েছে। রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
