রূপগঞ্জে ট্রলারের সঙ্গে কোসা নৌকার সংঘর্ষে ২ জন নিহত
নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি বালুর ট্রলার এবং কোসা নৌকার সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
উপজেলার বেরাইদ এলাকায় রোববার সকালে একটি বালুর ট্রলার একটি কোসা নৌকাকে ধাক্কা দিলে ট্রলারটির ব্লেডে জড়িয়ে কোসা নৌকা চালক আবু তাহের (২২) এবং যাত্রী বেলায়েত (২৮) ঘটনাস্থলেই নিহত হয়।
এনিয়ে গত ছয় মাসে ইঞ্জিনচালিত নৌকার ব্লেডে জড়িয়ে ১৩ ব্যক্তি নিহত হয়েছেন।
