২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা’র হত্যাকারী পিতার শাস্তির দাবিতে ৪ মেয়ে

মা জাহানারা বেগমকে হত্যার জন্য পিতাকে দায়ী করে তার শাস্তি দাবি করেছে চার মেয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

জাতীয় প্রেসক্লাবে শনিবার এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রামজীবনপুর গ্রামের চার বোন তাদের পিতা মুজিবুর রহমানের বিরুদ্ধে চোরাচালান, সন্ত্রাস এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক সংক্রান্ত বেশ কিছু অভিযোগ তোলে এবং তার নিষ্ঠুরতার বর্ণনা দেয়।

সংবাদ সম্মেলনে সোনিয়া ইসলাম, আরিফা আখতার লিচা, ফারজানা শবনম লিমা ও তানিয়া রহমান জানায়, তিন চাচার সহযোগিতায় তাদের বাবা ৩০ জুন তাদের মাকে হত্যা করে। খুনীদের কাছ থেকে উৎকোচ নিয়ে পুলিশও তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করে তারা। এছাড়া মামলা করায় খুনীরা তাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বলেও জানায় চার বোন।

চার বোন মা’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও তাদের শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আবেদন জানায়।