২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে মা মেয়ে খুন: স্বামী ও শ্বাশুড়ি আটক

যশোর বাঘরপাড়া উপজেলার আলাদীপুর গ্রামে পারিবারিক কোন্দলের জের ধরে রূপা (১৯) নামে এক গৃহবধূ ও তার ১৯ মাস বয়সী কন্যা শিশু দীপাকে পিটিয়ে হত্যার পর লাশ ঘুম করা হয়ছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

পুলিশ লাশ দুটি উদ্ধার করে, হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে রূপা’র স্বামী অপূর্ব দাস ও শাশুড়ি সাবেহা দাসকে আটক করেছে।

বুধবার রাতে কোন এক সময়ে এ ঘটনা ঘটলেও তা বৃস্পতিবার সন্ধ্যায় তা প্রকাশ পায় ।

ময়না তদন্তের জন্য লাশ দু’টি যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।

ঋণের টাকা শোধ দেয়া না দেয়া নিয়ে অপূর্ব তার স্ত্রী রূপার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে অপূর্বর লাঠির আঘাত মেয়ে দীপা ঘটনাস্থলেই মারা যায়। এর পর সে ও তার মা মিলে স্ত্রীকে বেদম প্রহার করলে রূপা মারা যায়। পরে তারা বুড়ি ভৈরবের পাড়ে লাশদু’টি পুঁতে রাখে। লাশ দুটি ভেসে ওঠলে এলাকাবাসির সংবাদের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে।