২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ সন্তানকে দেখতে যাওয়া নিয়ে বিভ্রান্তিকর সংবাদ ছাপবেন না : এরশাদ

অসুস্থ সন্তানের শয্যাপাশে একজন øেহশীল পিতার উপস্থিতি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ ছাপবেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

শুক্রবার এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ সাংবাদিকদের প্রতি এ অনুরোধ জানান।

তিনি বলেন, অসুস্থ এরিখকে দেখার জন্য তার হাসপাতালে যাওয়াকে কেন্দ্র করে কোনো কোনো সংবাদপত্রে এমনভাবে সংবাদ পরিবেশিত হয়েছে, যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।

এরশাদ বলেন, স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পিতা হিসেবে তিনি এরিখকে দেখতে হাসপাতালে ছুটে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ও এরিখের সাথে তিনি কথা বলেন। সে সময় বিদিশাও উপস্থিত ছিলেন। কিন্তু তার সাথে কোনো কথা হয় নি।

তিনি আরো বলেন, বিদিশাকে তিনি ইসলামী শরিয়ত মোতাবেক তালাক দিয়েছেন এবং এ সম্পর্ক পূনঃপ্রতিষ্ঠার কোনো সম্ভাবনা নেই।