২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইপ্রাসের সাথে ট্যুরিজম প্রশিক্ষণ চুক্তি স্বাক্ষর

ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট- এনএইচটিটিআই, বাংলাদেশ এবং কলেজ অব ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট, সাইপ্রাস এর মধ্যে বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

বাংলাদেশ পর্যটন করপোরেশনের সম্মেলন কক্ষে এ্যাফিলিয়েশন সংক্রান্ত এ চুক্তি স¦াক্ষরিত হয়।

কলেজ অর ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট, সাইপ্রাস এর পক্ষে প্রতিষ্ঠানের ডিরেক্টর সাভাস এ্যাডামিডস্ এবং ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম টে¦্রনিং ইনস্টিটিউট-এনএইচটিটিআই এর পক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম আলমগীর খান চুক্তিপত্রে স¦াক্ষর করেন।

এ চুক্তির আওতায় এনএইচটিটিআই-তে কোর্স সম্পন্নকারী যে কোনো ছাত্র-ছাত্রী সাইপ্রাসের কলেজে প্রথম বছর বিশেষ ফিস্ ডিসকাউন্ট সুবিধা ভোগ করবেন। এ এ্যাফিলিয়েশনের ভিত্তিতে ১৮ সপ্তাহব্য্যপী ন্যাশনাল সার্টিফিকেট কোর্স-এনসিসি সম্পন্নকারী ছাত্র-ছাত্রীরা দেশে অর্জিত ক্রেডিট সাইপ্রাসের কলেজে ট্রান্সফার করতে পারবেন। ছাত্র-ছাত্রীরা সাইপ্রাসের কলেজের পড়াশুনাকালীন প্রতি বছরের ৪ মাস বেতনসহ প্রশিক্ষণ সংক্রান্ত কাজ করার সুযোগ পাবেন।

কলেজ অভ ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট, সাইপ্রাস বাংলাদেশের এনএইচটিটিআই এর কারিকুলাম বিশ্বমানে উন্নয়ন, এনএইচটিটিআই এর প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য ফ্রি ট্রেনিং প্রদান ইত্যাদি ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। এখন থেকে এনএইচটিটিআই কলেজ অব ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট, সাইপ্রাস-এর মনোগ্রাম এবং নাম ব্যবহার করতে পারবে।

এনএইচটিটিআই এর ছাত্র-ছাত্রীরা এখান থেকে দু’বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে সাইপ্রাসের কলেজে সরাসরি ৩য় বর্ষে ভর্তি হতে পারবে এবং সেখানে ২ বছর পড়াশুনা করে ৪ বছর মেয়াদী বিএ ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করতে পারবেন। এছাড়া তারা সরাসরি সাইপ্রাসের কলেজে ৩য় বর্ষে অংশগ্রহণ করে উক্ত কলেজে এক বছর পড়াশুনা করে ৩ বছর মেয়াদী এ্যাডভান্সড ডিপ্লোমা ইন হোটেল এ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করতে পারবেন।

চুক্তি স¦াক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান  ড. মাহফুজুল হক, এবং ইউনিভার্সিটি স্টাডিজ এন্ড প্রোগ্রামস্ ফর এ্যাডমিশন্স অ্যব্রোড -ইউএসপা-এর  ক্যারিয়ার এডভাইজার আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।