শেরপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
শেরপুর জেলা সদর এবং শ্রীবরদী উপজেলার ২৩টি ইউনিয়নের বন্যা পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।
বন্যার পনিতে রাস্তা ধসে শেরপুরের বেশকয়েকটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে হয়ে পড়েছে। এছাড়া শেরপুর জামালপুর সড়কের পোড়াদালান নামক স্থানে কজওয়ে অ্যাপ্রোন ভেঙ্গে রাস্তা হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। জেলার বলাইয়ের চরের আমতলী ব্রিজের দুপাশের মাটি ধসে পড়ায় যোগাযোগ বন্ধ রয়েছে।
