২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে প্রবেশের আগে বাংলাদেশীদের যক্ষা রোগের পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে

ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার যুক্তরাজ্যের অভিবাসন এবং রাজনৈতিক আশ্রয়ের পাঁচ বছর মেয়াদী একটি কৌশলপত্র পার্লামেন্টে উত্থাপন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

কৌশলপত্রে সেদেশে প্রবেশের সময় সব অভিবাসীদের যক্ষা (টিউবারকিউলোসিস) রোগের পরীক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে যুক্তরাজ্যে যক্ষা ক্রমবর্ধমান সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে এবং নতুনভাবে রোগটি প্রতিরোধের জন্যই নতুন এই স্কিম হাতে নেওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায় চারটি দেশের নাগরিকদের যক্ষা পরীক্ষা করা হবে। আর এই চারটি দেশের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র মতেও বাংলাদেশ যক্ষার ক্ষেত্রে উচ্চ ঝুঁকিপূর্ণ একটি দেশ। গত ছয় মাসের মধ্যে যে সব নাগরিক ইমিগ্রেশনের জন্য আবেদন করেছে প্রাথমিক পর্যায়ে তাদেরকে এই স্কিমের আওতায় আনা হবে। আবেদনকারীদের যুক্তরাজ্য কর্তৃক অনুমোদিত ক্লিনিকে বিভিন্ন পরীক্ষার জন্য যেতে হবে।

স্বাস্থ্য পরীক্ষায় যারা যক্ষা আক্রান্ত নয় বলে প্রমানিত হবে তাদের একটি সার্টিফিকেট দেয়া হবে। তবে একইসাথে যারা রোগটিতে আক্রান্ত প্রমানিত হবে তাদের চিকিৎসার পরামর্শ দেয়া হবে। সুস্থ্য না হওয়া পর্যন্ত তারা ভিসার জন্য আবেদন করতে পারবেনা।