‘জিহাদ’ নামে বীমা বিক্রির অপরাধে ভারতে পাঁচ এজেন্ট কারাগারে
ভারতের পাঁচজন বীমা এজেন্টকে ‘জিহাদ’ নামে চালুকৃত নতুন বীমার বাজার তৈরির চেষ্টা চালানোয় কারগারে যেতে হয়েছে।
শীর্ষ ১০ জন বিক্রেতাকে ওসামা বিন লাদেনের নাম অঙ্কিত গ্লাস পুরস্কার হিসেবে দিতে গিয়ে এ পরিনতি বরণ করতে হয়েছে তাদের।
মঙ্গলবার কানপুরে অনুষ্ঠিত এক বৈঠকে কর্মকর্তারা এই বিক্রি কৌশলের সাংকেতিক নাম ‘মিশন জিহাদ’ হিসেবে প্রকাশ করেছে। ভারতীয় পত্রপত্রিকার খবরে এ কথা জানা যায়।
এসময যে এজেন্ট ১০ টি বীমা পলিসি বিক্রি করেছে তাকে একটি টি-শার্ট এবং ওসামা বিন লাদেনের নাম অঙ্কিত গ্লাস দেয়া হয়।
চলতি মাসের ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত ‘জিহাদ’ কর্মসূচি অব্যাহত ছিল।
পুলিশ ওই কোম্পানির পাঁচ কর্মকর্তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করেছে এবং আদালতের মতে ‘ এ কাজের মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে আরও বি¯তৃত করছে’।
কোম্পানিটি এক বিবৃতির মাধ্যমে এই ঘটনার নিন্দা জানায় এবং পুলিশের অভিযোগ ভুল হিসেবে উল্লেখ করে।
