২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

কুড়িগ্রাম জেলার ধরলা নদীর পানি কিছুটা কমলেও জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

জেলার ফেরীঘাট পয়েন্টে ধরলার পানি বিপদসীমার ৪৮ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর প্রবল স্রোতে সদর উপজেলার চরবড়াইবাড়িতে পানি উন্নয়ন বোর্ডের সদ্যনির্মিত বিকল্প বাঁধের এক কিলোমিটার ভাসিয়ে নিয়ে গেছে। হয়ে গেছে। এর ফলে চরবড়াইবাড়িসহ আশপাশের চারটি গ্রাম পািনতে তলিয়ে গেছে। এ অবস্থায় নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে পাঁচ হাজার পরিবার।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ধরলার পানি কমেছে ৮ সেমি, তিস্তায় বেড়েছে দুই সেমি, ব্রহ্মপুত্রের পানি অপরিবর্তিত এবং দুধকুমারে কমেছে তিন সেমি পানি।