সুনামগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে চারদলীয় জোট প্রার্থীকে বিজয়ী ঘোষণা
সুনামগঞ্জ - ৩ আসনের উপনির্বাচনে চারদলীয় জোট প্রার্থী আলহাজ্ব এম শাহীনুর পাশা চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী আলহাজ্ব পাশা পেয়েছেন ৪২,৯৪৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এ মান্নান পেয়েছেন ৩৮,৮৭৯ ভোট।
জাতীয় পার্টির লে.ক. (অব:) সৈয়দ আলী ২১,০১২ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী এম নজরুল ইসলাম ২০,৮১৪ পেয়েছেন।
বুধবার রাত ১০ টা ৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনে ছয় ধাপে মোট ১২৭ টি কেন্দ্রের মধ্যে ৫৪ টি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছে। কিন্তু, রহস্যজনক কারণে দীর্ঘ সময় ধরে নির্বাচন কমিশনে কোন ফলাফল আসেনি।
রাত ১২টা ৫ মিনিটে ১০৩টি কেন্দ্রের ফল আসে। সবগুলো (১২৭টি) কেন্দ্রের ফলাফল পৌঁছে রাত ১টায়।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী, প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর সুনামগঞ্জ - ৩ আসনটি শূন্য হয়।
