২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী রাষ্ট্রদূত আহত

মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শফি ইউ আহমেদ বুধবার রাতে কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 10:32 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

তার ডান পা ভেঙ্গে গেছে। এবং ডান চোখ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ হাই কমিশনের একজন কর্মকর্তা এ কথা জানান।

একটি নির্ভরযোগ্য সূত্র টেলিফোনে বিডিনিউজকে জানায়, আশংকাজনক অবস্থায় তাকে মালয়েশিয়ার গ্লেনিগলস হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

দুর্ঘটনায় রাষ্ট্রদূতের বড় ছেলে শাহবাব এবং গাড়ির চালক মোকছেদ আলীও আহত হয়েছে।