সাংবাদিক মিজানুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা
সাংবাদিক মিজানুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তরা তাকে সৎ সাংবাদিকতার পথিকৃত হিসেবে আখ্যায়িত করেন।
বক্তরা বলেন, তিনি ছিলেন একজন সৎ ও নিরহংকারী মানুষ।
কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ফরিদ হোসেন, ডিইউজে’র দুই অংশের সভাপতি আলতাফ মাহমুদ ও এলাহি নেওয়াজ খান সাজু, বাসসের সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হারুন হাবীব ও আমান উল্লাহ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, ওমর ফারুক মোহাম্মদ প্রমূখ।
