২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন তসলিমা নাসরিন

সেচ্ছায় নির্বাসিত বাংলাদেশী ঔপন্যাসিক তসলিমা নাসরিন নোবেল শান্তি পুরুষ্কারের জন্য মনোনয়ন পেয়েছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

খবরের সত্যতা স্বীকার করে তসলিমা নাসরিন মঙ্গলবার নিউইয়র্ক থেকে টেলিফোনে বিডিনিউজকে বলেন, “সম্মানজনক এই পুরুষ্কারের জন্য মাত্র গুটিকয়েক ব্যক্তি মনোনয়ন পান এবং শেষ পর্যন্ত একজনই এই সম্মানজনক পদক লাভ করেন। পুরুষ্কারের ব্যাপারে অন্যান্যের মতো আমিও আশাবাদী।”

মৌলবাদীদের চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া এ লেখিকার বই দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। নোবেল সাহিত্য পুরষ্কারের জন্য মনোনয়ন না পাওয়াতে তিনি হতাশ কিনা জানতে চাওয়া হলে এ ব্যাপারে কোন মন্তব্য করেননি তসলিমা নাসরিন।

উগ্র মৌলোবাদীদের কাছ খেকে ক্রমাগত হত্যার হুমকির কারণে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।