২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জুট মিল শ্রমিকদের লাঠিমিছিল

রাষ্ট্রায়ত্ব কওমী জুট মিল চালুর দাবিতে সিরাজগঞ্জে সোমবার পাঁচ হাজার শ্রমিক লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছে। মিল বন্ধ ঘোষণা এবং বকেয়া মজুরি না পাওয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা জোট সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 04:25 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

কওমী জুট মিলে সাত মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিক-কর্মচারীরা আটমাস ধরে বকেয়া মজুরি না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। শ্রমিকরা দুবছর ধরে মিল রক্ষার জন্যে আন্দোলন করছে।

শনিবার দেশব্যাপী সকাল-সন্ধা হরতাল ও ২৪ ঘন্টা ধর্মঘট চলাকালে সিরাজগঞ্জে শ্রমিকদের মিছিলে হামলা করা হয়। এতে প্রায় ৫০ জন শ্রমিক আহত হয়। এ ঘটনায় শ্রমিকদের পক্ষ থেকে সরকারকে দায়ী করা হয়।

সোমবার সকালে কওমী জুট মিল থেকে পাঁচ হাজারের বেশি শ্রমিক লাঠি, ইট-পাটকেল ও পাথর নিয়ে শহরে বিক্ষোভ প্রদর্শন করে।

শনিবারের ঘটনায় উল্টো কয়েকজন শ্রমিক এবং ছাত্রলীগের নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সিরাজগঞ্জের কাওমী জুট মিলের অচলাবস্থা এবং হামলার ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সিরাজগঞ্জে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশ গ্রেফতার অভিযান চালাচ্ছে। শ্রমিক ইউনিয়ন সূত্রে বলা হয়েছে, এসব ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সিরাজগঞ্জের স্বাধীনতা স্কয়ারে ‘প্রতিবাদ শ্রমিক জনসভার’ আয়োজন করা হয়েছে।