২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার উচ্ছেদকৃতরা স্মারকলিপি প্রদান করেছে

কুমিল্লার লালমাই পাহাড় এলাকা থেকে উচ্ছেদকৃত লোকজন সোমবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 03:16 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন শতাধিক নারী-পুরুষ মিছিল করে জেলা প্রশাসকের দপ্তরে যায় এবং বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে জেলা প্রশাসক মিছিলকারীদের স্মারকলিপি গ্রহণ করেন।

জেলা প্রশাসক বিডিনিউজকে জানান, প্রায় ৬৫টি পরিবার দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে অবৈধভাবে বসবাস করে আসছিল। এর আগে তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হলেও তারা মানেনি।

অধিবাসীরা যদি স্থানীয় চেয়ারম্যানের সুপারিশ নিয়ে আবেদন করে, তাহলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভূমি বন্টন করা হবে বলে তিনি আশ্বাস দেন।