২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারকালে ঝিনাইদহ থেকে মহিলা ও শিশুসহ ৬ জন উদ্ধার

ভারতে পাচারকালে রোববার ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কাশিপুর থেকে মহিলা ও শিশুসহ ছয়জনকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই পাচারকারীকেও আটক করে তারা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

উদ্ধারকৃতরা হলো- হাসিনা খাতুন (৪৫), তার কন্যা রেশমা (১৩), রোখসানা খাতুন (২৩) তার ছেলে হাফিজুর (৮), রেজাউল (৬) ও ইউসুফ (৬ মাস)। পাচারকারী দলের সদস্যরা হলো- মমতাজ ও জিল্লুর।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মমতাজ উদ্ধারকৃতদের ভারতে পাচারের উদ্দেশ্যে প্রলোভন দেখিয়ে কালিগঞ্জের কাশিপুরে জিল্লুরের বাড়িতে এনে রাখে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রোববার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃতদের নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে।