সাগীর হত্যা মামলায় সোহেলকে পাঁচদিনের রিমান্ডে
যুবদল নেতা সাগীর হত্যা মামলায় ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালত রোববার পুরানো ঢাকার সন্ত্রাসী সোহেলকে পাঁচদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন।
সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই ফরিদ উদ্দিন আদালতে সোহেলকে সাগীর হত্যা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন। মহানগর হাকিম মীর আলী রেজা উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৯ জুলাই এ মামলার অপর আসামি টেপা জুয়েলের ১৬৪ ধারায় দেয়া দোষ স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার সোহেলকে গ্রেফতার করা হয়।
২৪ জুন পুরনো ঢাকার কারকুন বাড়ি লেনের সোনামিয়া আল ফালাহ মসজিদে নামাজ শেষে বেরিয়ে আসার সময় সাগীরকে গুলি করে হত্যা করা হয়।
