র্যাবের হাতে প্রতারক আদম ব্যাবসায়ী গ্রেফতার
র্যাপিড একশন ব্যাটিলিয়ান (র্যাব) রাজধানীর বনানী থেকে রোববার দুপুরে মাজহারুল ইসলাম নামে এক প্রতারক আদম ব্যাসায়ীকে গ্রেফতার করেছে।
সূত্র জানায়, বিদেশে পাঠানোর নামে জাল পাসপোর্ট ও ভিসা দেখিয়ে প্রতারণা করার দায়ে র্যাব তাকে গ্রেফতার করে এবং পাঁচটি জাল পাসপোর্ট উদ্ধার করে।
বনানীস্থ কাকলি এলাকার ৯৯ নম্বর বাড়িতে অবস্থিত মাজহারুল এন্টারপ্রাইজ নামে একটি গার্মেন্টস ট্রেনিং সেন্টার পরিচালনার পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লোক পাঠানোর নাম করে প্রতারণা করে আসছিল মাজহারুল।
মাজহারুলের বরাত দিয়ে র্যাব সূত্র বলেন, বিদেশে পাঠানোর নাম করে মাজহারুল কোটি টাকা হাতিয়ে নিলেও কাউকেই সে বিদেশে পাঠাতে পারে নি।
বিকাল চারটায় এই রিপোর্ট লেখা পর্যস্ত এই বিষয়ে থানায় কোন মামলা হয়নি।
