২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় টর্নেডোয় অর্ধশতাধিক আহত, বহু ঘরবাড়ি বিদ্ধস্ত

নেত্রকোনা জেলার ৪ টি গ্রামে শনিবার মধ্যরাতে টর্নেডোর আঘাতে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। বিদ্ধস্ত হয় বহু কাঁচা পাকা ঘরবাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

স্থানীয় সূত্র জানায়, মধ্যরাতে জেলা শহর থেকে প্রায় ৩-৪ কিমি উত্তরে  পূর্ব ও পশ্চিম উলুয়াটি, কয়রাটি, দিগজান ও কে. গাতী ইউনিয়নের কিছু অংশের উপর দিয়ে টর্নোডো বয়ে গেলে শতাধিক কাচা ও টিনের ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফর্মার বিদ্ধস্ত হয়। এসব ঘরবাড়ির নিচে চাপা পড়ে শিশু ও মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিন মিনিটব্যাপী এ টর্নোডেতে সদর উপজেলার টেঙ্গা এলাকার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুরোপুরি বিদ্ধস্ত হয়ে যায়। এলাকার বিদ্যুত ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

টর্নেডো উপদ্রুত এলাকায় এখনও কোন ত্রান কার্যক্রম শুরু হয়নি। এসব  এলাকার কয়েক হাজার লোক এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

এর আগে গত ১৪ এপ্রিল এক টর্নেডোতে এখানে প্রায় ১০০ লোক নিহত হয়।