শিবির ক্যাডার ধীরা ২ দিনের রিমান্ডে
সাংবাদিক বেলাল উদ্দিন হত্যা মামলায় অভিযুক্ত মূল পরিকল্পনাকারী শিবির ক্যাডার শাহাবুদ্দিন লস্কর ধীরাকে রোববার পুলিশ তারিকুল ইসলাম শিপলু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে।
রোববার দুপুরে খুলনার মূখ্য মহানগর হাকিম শেফিনা বেগমের আদালতে খান জাহান আলী থানা পুলিশ সাতদিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৫ জুলাই ঢাকার মালিবাগস্থ সিআইডি অফিস থেকে পুলিশ ধীরাকে গ্রেফতার করে।
১৪ জুলাই গভীর রাতে ধীরাকে ঢাকা থেকে খুলনা কারাগারে নিয়ে আসা হয়।
