২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আদিবাসী যুবক নিহত

নওগাঁ জেলার পোরশা উপজেলার বন্ধুপাড়া এলাকায় শনিবার শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি দুর্ঘটনায় এক আদিবাসী যুবক নিহত এবং তিনজন আহত হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

পুলিশ জানায়, মজনু মাল (২৫) নামের ওই যুবক আম গাছের চারা নিয়ে ট্রলিতে করে রহনপুর যাচ্ছিলো। পথে বন্ধুপাড়ায় অপর একটি ট্রলিকে ওভারটেক করার সময় চারা বহনকারী ট্রলিটি একটি গাছের সাথে ধাক্কা খেলে ট্রলি আরোহী মজনু  ঘটনাস্থলেই মারা যায়। মজনু পোরশা উপজেলা সদরের বজুয়া মালের ছেলে বলে জানা গেছে।

আহত তিনজনকে উদ্ধার করে পোরশা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।