২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নেত্রীরা সৌদিতে মহিলা আনসার-ভিডিপি পাঠানোর বিপক্ষে

নারীনেত্রীরা সৌদি আরবে গৃহপরিচারিকা হিসেবে আনসার ভিডিপি’র মহিলা সদস্যদের পাঠানোর প্রতিবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 06:22 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বুধবার ঢাকার সেগুনবাগিচার খাজা নিজাম উদ্দিন বীরোত্তম মিলনায়তনে আয়েজিত এক মতবিনিময় সভায় নারী নেত্রীরা এ কথা বলেন।

তারা বলেন, চাকরির নামে মধ্যপ্রাচ্যে গিয়ে প্রতারণা শিকার হচ্ছেন অনেকে বাঙালি নারী। এদের অনেকেই আবার বাধ্য হচ্ছেন দেহ ব্যবসা করতে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিশ্চিত না করেই মহিলা আনসার ও ভিডিপি সদস্যদের পাঠানো হবে অনুচিত।

ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুলতানা কামাল। এতে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাকের শিফা হাফিজ, নারীপক্ষের মনোয়ারা বেগম, হাঙ্গার প্রজেক্টের নাছিমা আক্তার জলি প্রমুখ।

মতবিনিময় সভায় বলা হয়, দেশের ভাবমূর্তির কথা বিবেচনায় না করেই সরকার আগামী  ২০ জুলাই আনসার ভিডিপি’র ১৩৫ জন মহিলা সদস্য গৃহপরিচারিকার কাজ করার জন্য পাঠাচ্ছে। ২৫--৩৫ বছর বয়সী এসব কর্মজীবীর ৪০০ রিয়াল বেতন পাওয়ার কথা।

নারী নেত্রীরা সরকারের কাছে দাবি জানান, মধ্যপ্রাচ্যে নারী নির্যাতন বন্ধ এবং তাদের নিয়মিত বেতন--ভাতার নিরাপত্তা নিশ্চিত করার ।