২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের নির্যাতনে নিহত দীপুর লাশ ময়নাতদন্তের জন্যে কবর থেকে তোলা হয়েছে

শিক্ষকের নির্যাতনে নিহত নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র দীপুর লাশ শনিবার আজিমপুর গোরস্তান থেকে তোলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা রমনা থানার দারোগা আবদুল্লাহেল বাকি দীপুর মৃত্যুর কারণ উদঘাটনের জন্যে ময়নাতদন্তের উদ্দেশ্যে লাশ উত্তোলন করতে আদালতে আবেদন জানান। মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট জালাল আহমেদ আবেদন মঞ্জুর করে ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামকে এ ব্যাপারে দায়িত্ব দেন।

শিক্ষকের নির্যাতনে নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র দীপুর মৃত্যুর পর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহীনা আক্তার এবং সহকারি শিক্ষক খুরশিদুল হককে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।