২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচে’ কম বয়সে গণিতে øাতকোত্তর ডিগ্রি পেলো যে মেয়েটি

ভারতে সবচে’ কম বয়সে গণিতে øাতকোত্তর ডিগ্রি অর্জন করে বিরল সম্মান কুড়িয়েছে জয়পুরের এক মেয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

১৬ বছর বয়সী আরতী চলতি বছরের জুনে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে ৭৭ দশমিক ৫ শতাংশ মার্কসহ এমএসসি (ফাইনাল) পরীক্ষায় পাস করেন।

এর মধ্য দিয়ে আরতী জায়গা করে নিলেন ‘লিমকা বুক অব রেকর্ডস’ এ। রেকর্ড বুকের ২০০৬ সংস্করণে অন্তর্ভূক্ত হচ্ছে ওর এই সাফল্য গাথা।

মাত্র ১৪ বছর বয়সে øাতক ডিগ্রি অর্জনকারী হিসাবেও রেকর্ড গড়েছেন আরতী।

বৈচিত্র্যময় এক পরিবারের সন্তান এই আরতী। তার ভাই স্কুলের গন্ডি পেরোন ১১ বছর বয়সে এবং কম্পিউটার সায়েন্সে এমএসসি করেন ২০ এ।

কীভাবে এমন সাফল্য কুড়ালেন আরতী! নেপথ্য কারণ হিসাবে জানা গেছে, কখনোই স্কুলে পা রাখেননি তিনি। ঘরে তার বাবা তাকে পড়িয়েছেন। তিনি গণিতে পিএইচডি।

এত কম বয়সে øাতকোত্তর ডিগ্রি পেয়েও কিন্তু বইয়ের পোকা হয়ে ওঠেনি আরতী।

বরং বিভিন্ন ক্ষেত্রে তার পদচারণা। বিতর্ক এবং রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছেন তিনি বহু প্রাইজ।

আরতী নিউ ইয়র্ক থেকে গণিতে ডক্টরেট নিতে চাইছেন। সেখানে তার বড় ভাই অধ্যয়নরত।